স্বপ্নিল জগত
A
0
Altın Yaprak
দুটি মায়াবী গাছ বানিয়েছে যেন এক ব্রিজ
তারই নীচে বয়ে গেছে এক বহতা নীল নদী
অপর দিকে ছোট্ট দ্বীপের উপর উঠছে যে চাঁদ
দেখবে এক অন্য জগত যত্ন করে দাও দৃষ্টি যদি ।
জল দিয়ে ঘেরা দ্বীপে শুধু একটি বাড়ি লাল
তারই সামনে দাড়িয়ে একটি গাছ অতি কালো
উপরে আকাশ তাতে খচিত মিটি মিটি তারা
নীচে অন্ধকারের বুকে শুধু প্রজ্বলিত এক আলো ।
চাঁদের আলো যেন অথিতি এসেছে বাড়াতে শোভা
বাদল খেলছে শিশুর মতো করছে শুধুই ছুটোছুটি
ঘুরে ফিরে তারগুলি বানিয়েছে এক হাড় গোলাকার
গলায় পড়ে ছম ছম দ্বীপ যাচ্ছে হেসে কুটি কুটি ।
গেছে যে এই দ্বীপে আর আছে যে সব পশু পক্ষী
তারা যাই কিছু হোক তবে অবশ্যই অতি ভাগ্যবান
নিজ নয়নে দেখছে তারা এক মায়াবী স্বপ্নিল জগত
সব ফেলে আমিও যাবো একদিন বলছে আমার প্রাণ ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş