প্রেমের সংজ্ঞা
A
0
Altın Yaprak
অপরূপের মধ্যে
যন্ত্রণা কাতর মানুষের মুক্তি আছে;
এই ভেবেই
নিঃস্ব, তার সর্বস্ব খুইয়ে-
উত্তাল নদী বুকে আশ্রয় খুঁজে
উন্মত্ত নারী বুকে শান্তি খুঁজে!
কি পায় সে?
দেহটা তার, জোয়ার জলে ভেসে ভেসে যায়
ছেঁড়া হৃদয়টা তার, ছটফট করতে করতে
একসময়- তাও কেমন স্থির হয়ে যায়!
রূপের মধ্যে মৃত্যু
আর মৃত্যুর মধ্যে চির শান্তি;
এই তো প্রেমের সংজ্ঞা!
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
Bu şiiri puanla
Henüz puan verilmemiş