রাধার মর্মবেদনা (১ম খন্ড)(Agony Of Radha)
A
0
Altın Yaprak
কানাই তুমি নিঠুর বড়
বাঁশির সুরে ডাকো।
সুরের স্বরে গভীর করে
রাধার মরণ আঁকো।
"রাধে গো রাধে আমার রাধে"
কাঁদে বাঁশির প্রাণ।
রাধার প্রাণ নয়কো নিঠুর
বিঁধে প্রণয় বাণ।
কেন গো তুমি বংশীধ্বনি
হানো বুকে বিষ?
রাধা অন্তর ব্যথিত নিরন্তর
জ্বলে অহর্নিশ।
এলে গো যদি বংশীধ্বনি
বংশীবাদক কোথায়?
নিঠুর বাদক কানাই আমার
করুণা তার নাই!
© অরুণ মাজী
Painting: Amit Bhar
Bu şiiri puanla
Henüz puan verilmemiş