রাধার আমন্ত্রণ
A
0
Altın Yaprak
নাগর যদি হবেই তুমি
দাও-গো আমায় দাও।
খোঁপাতে আমার, গাঁদাফুলের
বেণী বেঁধে দাও।
চোখে আমার, কাজল দিয়ে
সাগর এঁকে দাও।
কপাল মাঝে, টিকলি দিয়ে
সূর্য্য এঁকে দাও।
লতা দিয়ে, শক্ত করে
নূপুর বেঁধে দাও।
পাতা দিয়ে, সুন্দর করে
নাভী ঢেকে দাও।
চিবুক আমার, লাল রঙে
রাঙিয়ে তুমি দাও।
মনে আমার রামধনু রঙ
স্বপ্ন এঁকে দাও।
তোমার নখে, দাও-গো এঁকে
আমার বুকে ফুল।
চুম্বন দিয়ে ভেঙে দাও-গো
আমার বাধার কূল।
তোমার শ্বাসে, হৃদয় হাসে
গাল হয় মোর লাল।
তোমা-আবেশে, ধৈর্য্য ভাসে
সহে না ক্ষণ-কাল।
নাও গো নাগর, এখন তুমি
জড়িয়ে আমায় নাও।
সিংহ-নাদে, হিংস্র হয়ে
ভীষণ যন্ত্রণা দাও।
তোমার দেওয়া ব্যথার তরে
ফুল সাজে মোর সাজা।
যন্ত্রণা হীন প্রেমে কখনো
আছে কি কোন মজা?
© অরুণ মাজী
Painting Amit Bhar
Bu şiiri puanla
Henüz puan verilmemiş