তোমার স্তন একটু ছুঁতে দাও মা (Malobika)
A
0
Altın Yaprak
স্বপ্নের মধ্যে যে রমণী আসে
তাকে আমি চিনি।
প্রিয়া ডাকতে গিয়ে
কেন যেন
মা ডেকে ছিলাম তাকে।
প্রেয়সীকে মা ডাকা
পৃথিবীর স্বভাব নয়।
তবু আমি ডাকি।
লোকে আমাকে বদ্ধ উন্মাদ বলে
তবুও আমি ডাকি।
শিশুর রক্ত চুঁইয়ে
জন্ম নিলো নদী।
বৃদ্ধার হাহাকার থেকে
জন্ম নিলো গান।
বৃদ্ধের একাকীত্ব থেকে
জন্ম নিলো কবিতা।
বারুদের বাষ্প থেকে
জন্ম নিলো সভ্যতা।
কেন?
কারন
এ পৃথিবীর নারীরা
নারীত্ব ভুলে গেছে।
নারীর বক্ষের মায়ায়
পুরুষ
হয়ে উঠে মহৎ এক পুরুষ।
নারী যেহেতু নারীত্ব ভুলে গেছে
পুরুষ তাই আর
মহৎ হতে পারলো না।
পৃথিবী তাই আর
শান্ত সবুজ হতে পারলো না।
স্বপ্নের মধ্যে যে রমণী আসে
তাকে আমি চিনি।
প্রিয়া ডাকতে গিয়ে
কেন যেন
মা ডেকে ছিলাম তাকে।
বলেছিলাম
তোমার স্তনেই আমার
উত্তরণের মন্ত্র মা।
আজ রাতে
তোমার স্তন একটু ছুঁতে দাও মা।
© ডাঃ অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş