আমি পরাজিত
M
0
Altın Yaprak
পরাজিত আমি তোমার অবয়বের সৌন্দর্য্যের, আবেগের মোহে
আমি জান্নাত খুঁজে ফিরি তোমাতে, তোমার কায়মনোবাক্যে
আমি জানিনা অলৌকিকতার বীর্য শক্তিকে, আদি রূপ সত্ত্বা কে
আমি বুঝিনা আমার মানবিক জ্ঞানে, যা আমি খুঁজতে আসি
তোমার অবাঙমানসগোচরে, এখানে আমি পরাজিত হয়
অমাবস্যার তিমিরে, খুঁজে না পেয়ে নিজেকে তোমার অবয়বের
অলৌকিক শব্দে, ছিটকে পড়ি তোমার আলোর ঝলকানিতে
জুতার পৃথিবীতে, আমি অবগুন্ঠিত নয়নে দেখতে যাই
পূর্ণিমা কলা তোমাতে, বিচরণের আবর্তে আমি এসে পৌঁছে যাই
তীক্ষ্ন সুর্যের করাল গ্রাসে, দীপ্ত সংহারী কণ্ঠে তুমি বলে দাও
আমি জাহান্নামী, প্রলম্বিত যৌবন উপঢৌকনে আমি অসহায়
এ পাত্রে, নিরুপায় আমি অর্ঘ্য ঢালি তোমার পূজার বেদিতে
যা আমার যৌবনের শেষবিন্দু, তবু আমি পরাজিত
তোমার অলৌকিক অভিধানের উদ্ভট জ্ঞানে!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş