সবই অন্ধকারের শোক
M
0
Altın Yaprak
যা কিছু দেখা হয় সবই বিষাদের তৃপ্ততায়
তুষ্টের তৃপ্ত আনন্দে দেখা হয় প্রেমহীন অগোচরে
পরিস্থিতির সম্মুখে কিছু লিখা,
কিছু অনু প্রতিবাদ লিপি লিখা
হয়না মন খুলে দিশেহারা বলে
লিখতে গেলে অযাচিত বেদনা
ভর করে বাঁধা দেয় লিপি মঞ্চ তৈরীতে
আর এ বেদনায় যা লিখতে বসি
তা লিখা হতে না হতে
যা শুনি তাতেই মন বেদনার্ত হয়ে
ঝরায় অজোর ধারায় অশ্রু
লিখতে গেলেই অন্যটির ভয়াল প্রতিচ্ছবি,
শোকাহত লিপি!
রচিত হয় অনবদ্য অসহনীয় কিছু শোক স্মৃতি!
- ২৬/০২/০৪
Bu şiiri puanla
Henüz puan verilmemiş