তিনি বেঁচে আছেন এখনো

M Mahtab Bangalee Mahtab Bangalee
0 Altın Yaprak
৩২ নম্বর, ধানমন্ডি বাড়িটি দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে চারদিকে নীরবতা, বাতাসের নিস্কলঙ্ক স্পর্শের শব্দে শুনেছি আমি - "তিনি বেঁচে আছেন এখনো" দৃষ্টির অগোচরে থাকা মেঝের শুকনো অমর রক্তগুলোর খুঁনসুটি আলাপন শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" যে রাইফেল আর বুলেট ঝাঁজরা করেছিল সে সবের গোঙ্গানির শব্দে- "তাঁকে মারতে পারিনি আমরা, তিনি বেঁচে আছেন এখনো" ভোর রাতের অন্ধকার আর আলোর গোলটেবিল যৌগিক অভিসারের নীরবতায় শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" টুঙ্গিপাড়ার মাটিগুলোর জীবন্ত বক্তব্য শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" সমাধির ফুল ও সৌরভ আর প্রজাপতিদের একান্ত আলিঙ্গনে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" আকাশবাণীর গম্ভীর ভাববিনিময়ে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" চড়ুই, শালিক, ময়না, শ্যামা, টুনটুনি, দোয়েল, কোয়েল, মাছরাঙাদের অম্লান উড়ন্ত ধ্বনিতে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" মৌমাছিদের ভনভন সুরে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, কর্ণফুলীদের খোশ আলাপন শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" পার্বত্য অঞ্চলের পর্বতের রন্দ্রে রন্দ্রে বাস করা কীটপতঙ্গের একান্ত প্রার্থনায় শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" সুন্দরবনের গাছগাছালি পাকপাকলিদের স্বাধীন ঐকতানে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" পতেঙ্গা, কুয়াকাটা, কক্সবাজার সৈকত নুড়ি পাথরের নিঃসঙ্গ বিধৌত শব্দে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" বঙ্গোপসাগরের উপচে পড়া ঢেউয়ের শব্দে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" সেন্ট মার্টিনের রাজকাঁকড়াদের অমর কাব্য কথনে শুনি- "তিনি বেঁচে আছেন এখনো" হ্যাঁ, তিনি বেঁচে আছেন এখনো এই ব-দ্বীপের জীবন্ত মাটিতে, জীবন্ত পানিতে, জীবন্ত আগুনে, জীবন্ত বাতাসে, জীবন্ত দিনে ও রাতে বিজয়ী জাতির শ্বাস-প্রশ্বাস-বিশ্বাসে অমর মহামানব হয়ে। -অগাস্ট ১০, ২০১৮ চট্টগ্রাম

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.