তুমি রোহিঙ্গা বলে নয়: ওই দেশের বাসিন্দা বলে চলে যাও
M
0
Altın Yaprak
বসে আছি আমি দুয়ার খুলে
দক্ষিণা দুয়ার
তুমি আসবে বলে
মানবতায় ভালোবাসা আছে বলে
বেদনাসিক্ত আমি মানবিক লালনে
আমার নও তুমি
এও জানো তুমি
তবু আছি আমি
দ্বারে তোমার রক্ত বেদী
নাফ নদীর নিদ্রা কুসুমে
তোমার রক্ত জবার সিঁথি
অনাহারের পারাপারে তুমি
আমার মানবতার অতিথি
মানবতায় ভালোবাসি
আমি মহানুভব বাঙালি
এ আমার পরিচিতি
জন্ম থেকে হয়ত মৃত্যু অবধি
তবে আর কতদিন আমার
শুশ্রূষা তোমায় দিতে হবে
বিশ্ব মানবিকতার দুয়ারে
আমি বড়োই একেলা তীরে
একি আমি মানবিক ভাইরাসে
মানবতায় আক্রান্ত দুর্ধর্ষ ক্যান্সারে! !
Bu şiiri puanla
Henüz puan verilmemiş