তুমিই চির অম্লান
M
0
Altın Yaprak
আজ এ দিনে মানস পটে মনে পড়ে তোমারে
শুধু তোমারেই মনে পড়ে
হে আমার ফেব্রুয়ারির একুশে
শুধু শোণিতে লিখা রক্তিম বর্ণের একুশ তারিখ নও তুমি
তুমি হলে শত শহীদের পবিত্র আত্মা
তুমি জীবন্ত প্রাণ হয়ে ফিরে এলে
নিয়ে এলে শত দুঃখ গুছানোর উপশম
তোমার ক্ষতে রক্ত দিয়েছে রফিক সালাম জব্বার
নাম না জানা আরো অনেক মহাত্মা করেছে তোমায় মহত্ব
তুমি আজ বিশ্বব্যাপী, তোমার উঁচু জয়গান সবদিকে
তোমার মাঝেই খুঁজে পাই শত ঐ মহাত্মা প্রাণ জীবন্ত
তোমার মাঝেই আমাদের গৌরব, শওকত শান
তুমিই আমাদের করেছো দুর্লভ চির অম্লান
-২১/০২/০৪
Bu şiiri puanla
Henüz puan verilmemiş