তুমি ফুলকুমারী
M
0
Altın Yaprak
কন্যা তুমি ফুলকুমারী
শাপলার রঙের রূপজ
কি দেব তোমায় অর্ঘ্য বৃত্যে
তুমি অনন্যা রূপনিধিতে ব্রজ
আপনার মাঝে নিঃস্বঙ্গতার আনন্দে
খুঁজি তোমায় প্রিয়তমা হে
বেঁধেই যদি রাখ সঙ্গে বলিবে কেমনে
মন সে তুমি উড়িতে দাও আপনাতে
উড়িতে দাও বিহানের ঈশানে
গোধূলির অগ্নি নৈঋতে
তবেই না পাইবে তুমি দেখিতে দেখিতে
স্বপ্ন শান্তির নিধি বিধাতার বিধিতে
রিমঝিম বৃষ্টির ফোটা
সুরলহরীর ব্যঞ্জনা ধ্বনি তোলে
আপন হিয়ার মাঝে
তুমিহীনে এই রাত্রির বিহানে
হে সুন্দরীতমা ফিরে এসো;
দেখ আজো আছি ঠাঁই দাঁড়িয়ে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş