গাছ ।। ইয়র্নস্টেন ইয়র্নসান (Bengali Version)
R
0
Altın Yaprak
পাতায়-কুঁড়িতে সুসজ্জিত দাঁড়িয়ে আছে গাছ।
‘‘নিতে পারবো কি? ’’ তুষার বলছে, নিঃশ্বাসে উচ্ছ্বাস।
‘‘হায় হায়, না, ওরা ওভাবেই থাকুক,
ফুলে ফুলে সেজে রূপের ছবিটি আঁকুক! ’’
শিখর থেকে শিকড়ে গাছের আকুলতামাখা শ্বাস।
ফুলেরা ফোটালো পাখিদের ঠোঁটে আনন্দ-কলতান।
‘‘ নিতে পারবো কি? ’’ ফুর্তিতে নাচা বাতাসের এইগান।
‘‘হায় হায়, না, ওরা ওভাবেই থাকুক,
চেরিফলগুলো অপরূপ শোভা আঁকুক! ’’
বায়ুকম্পিত সারাটা বৃক্ষ প্রতিবাদে টানটান।
সূর্যের চোখ উজ্জ্বল অতি, আলোতে জ্বলছে চেরিদের গোমেদ।
‘‘নিতে পারবো কি? ’’ গোলাপি বালিকার আগ্রহভরা জেদ।
‘‘ নিয়ে নাও খুকি, নিয়ে নাও, হয়ো না চঞ্চল,
তোমারই জন্য গচ্ছিত এই গাছভরা পাকা ফল! ’’
নত হয়ে গাছ কাছে চলে এলো ডালপালা সমেত।
* Bengalized by Rahman Henry
* Original:
The Tree- Poem by Bjørnstjerne Bjørnson
Bu şiiri puanla
Henüz puan verilmemiş