জন্মদিন নিয়ে একটা কবিতা ।। টেড কুসার
R
0
Altın Yaprak
মাত্রই অতিক্রান্ত হলো ভোর, ভারি
লাল মাথা নিয়ে উঠে দাঁড়িয়েছে সূর্য
কালো খুঁটির মতো দণ্ডায়মান গাছপালা ফুঁড়ে,
ফেনিল শাদা আলোর
বালতি হাতে
কারও আগমণের জন্য অপেক্ষা করছে,
আর তারপর তৃণক্ষেত্রজুড়ে দীর্ঘ একটা দিন।
আমিও ঘাস খেয়ে খেয়ে কাটিয়ে দিচ্ছি দিনগুলো,
অন্ধকারের ডাক না শোনা অব্দি
প্রতিটি সবুজ মুহূর্তকে বানাচ্ছি ভোজনোৎসব,
আর অন্যদের সাথে
আমার নামের
ছোট্ট টিনের ঘন্টাটি ঝুলিয়ে
হেঁটে চলে যাচ্ছি রাত্রির ভেতর।
* Bengalized by Rahman Henry
* Original: A Birthday Poem- Poem by Ted Kooser
Bu şiiri puanla
Henüz puan verilmemiş