নিহত তারিখ! ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
বহুদূর মহাশূন্যে তারাদের নির্জন ঊর্ধমাঠ
সে দূরের মাঠ থেকে খসে পড়ছে পৃথিবীগোলক
খসে পড়ছে একটা দুটো তারা
শীর্ষমূলসহ খসে পড়ছে বৃক্ষসবুজতা
আমরা শুধু রাত্রির নিরপেক্ষ প্রতিবেশি
আমাদের মাথা থেকে কান
কাঁধ থেকে বাহু
মুখ থেকে জিহ্বা খসে গেছে, বহুদিন আগে
আমরা শুধু পতনের মুগ্ধদর্শক
পঞ্জিকা থেকে ঋতু একে একে খসে পড়ছে
আমাদের অনৈচ্ছিক রেচনের সাথে
লোনাধরা দেয়ালে ঝুলন্ত ক্যালেন্ডার
আমরা তার পুরনো পৃষ্ঠায় বসা নিহত তারিখ!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş