নিস্তব্ধ নিশিথের নির্ঘন্ট ।। লি পো (Bengali Version Of Thoughts In A Tranquil Night)
R
0
Altın Yaprak
নিস্তব্ধ নিশিথের নির্ঘন্ট ।। লি পো
বিছানায় আড়াআড়ি শুয়ে
লক্ষ্য করছি জ্যোৎস্নাসৃজিত অজস্র রেখাপথ
এতো উজ্জ্বল, হিম শীতল, ভঙ্গুর,
যে, মনে হচ্ছে, কোথাও এরা জ্বলে উঠছে
তুষারকণার মতো, আমার স্বপ্নগুলোর প্রান্তে।
বিস্ময়মুগ্ধতায় মাথা তুলছি, -
অবাক-করা চাঁদটাকে দেখতে:
তারপর বিছানায় ঢুলে পড়ছে মাথা,
আর পিতৃভূমি আমার, ডুবে যাচ্ছে
তুমি-সংশ্লিষ্ট স্বপ্নগুলোর মধ্যে!
* Bengalized by Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş