প্রবাল ।। ডেরেক ওয়ালকট (Bengali Version)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
এই প্রবালের স্পদনধ্বনি সেই হাতকে গহ্বর বানায় যাতে সে ধৃত ছিলো। এর আকস্মিক অনুপস্থিতি অসহনীয়। যেন ঝামা, যেন আমার পাকানো মুঠোর মধ্যে তোমার স্তনযুগল। সামুদ্রিক শীতলতা, এর স্তনবৃন্ত দানাদার বালুর মত খরখর শব্দ তোলে, এর লোমকূপগুলো, যেন তোমারই রন্ধ্র, লবণাক্ত স্বেদে ঝলমল করে ওঠে। গড়হাজির দেহগুলোর ওজন স্থানচ্যুত হয়, আর তোমার পেলব শরীর, অন্য কারও মত নয়, তার অনুপস্থিতি এই পাথরের মতই যথার্থ শূন্যতা সৃষ্টি করে টেবিলে সাময়িকী রাখার ধবধবে শাদা তাকের পাশে সাজিয়ে রাখা এই পাথরের মত। আমার হাতকে এটা সেই দাবী তোলার সাহস জোগায় প্রেমিকের হাত যার সন্ধান কোনওদিনও জানতে পারে না: অন্য কারও শরীরের আচরণ-প্রণালী। * Bengalized by Rahman Henry ** Original: Coral - Poem by Derek Walcott

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.