নীরবতা ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
তোমার নীরবতার দিকে মুখ ক'রে
ছুটে যাচ্ছে শব্দমান হাওয়া,
হাওয়ার ঘর্ষণে তবু এতো চুপ, দৃষ্টিপাথর!
অনড় তোমার দিকে ভেঙ্গে পড়ছে
গোল্ডেন রেইন বৃক্ষ, ডালপালা-প্রশাখাসমেত;
উলম্বের মূর্তিমান প্রতিভূ তোমাকে তবু
নড়ানো যাচ্ছে না। অথচ স্পষ্টত দেখছি,
তোমার শরীরভাঙ্গা-অশ্রু নেমে
ধুয়ে যাচ্ছে গাঢ় পদতল।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş